লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে চোরাই মোবাইলসহ যুবক আটক, উদ্ধার ৩৬টি স্মার্টফোন

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর উপজেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিন আলম রবিন (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত শাহিন পশ্চিম মাধবপুর গ্রামের বাসিন্দা শামছুল আলম খানের ছেলে।

পুলিশ জানায়, রোববার রাত ১০টার দিকে উপজেলা সদরের সায়হাম ফিউচার পার্কের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে আইফোন, ভিবো, রিয়েলমি, রেডমি এবং টেকনোসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের সেট রয়েছে। জব্দকৃত এসব মোবাইলের আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেল, চিনি ও দুধে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

হবিগঞ্জে চোরাই মোবাইলসহ যুবক আটক, উদ্ধার ৩৬টি স্মার্টফোন

প্রকাশিত হয়েছে: ০৬:৪৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬