লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৩। ২০২৭ সালের হজের বিমানভাড়া কমানোর ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ব্রিফিংয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে উপদেষ্টা জানান, ২০২৭ সালের হজের জন্য বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন নির্ধারিত ভাড়া ২০২৬ সালের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কম।

উপদেষ্টা জাহেদ উর রহমান আরও বলেন, বিগত কয়েক বছর ধরে সরকার ধাপে ধাপে হজের বিমানভাড়া কমিয়ে আসছে। হজের সামগ্রিক ব্যয় হাজিদের জন্য আরও সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

জনপ্রিয় সংবাদ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯ সড়ক দ্রুত মেরামতের নির্দেশ মন্ত্রীর

২০২৭ সালের হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

প্রকাশিত হয়েছে: ১০:৪৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬