লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সকল হজযাত্রীকে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না।

গত ৯ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের কথা জানানো হয়েছে।

গত ২৭ জুলাই থেকে হজের এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এরপর চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান এবং হজ প্রশিক্ষণের মতো প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে। নিবন্ধন ও হজ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ

ইয়াবা পাচার রোধে এআই ক্যামেরা ও নতুন চেকপোস্টের প্রস্তাব পুলিশের

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকাশিত হয়েছে: ০৯:০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬