লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার হরিদাস চন্দ্র তরণী

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে ঢাকা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইডি ও স্থানীয় থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কয়েকজন ব্যক্তি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেন। তারা হরিদাস চন্দ্রকে বাইরে ডেকে আনেন এবং পরে তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নিয়ে যান। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, হরিদাস চন্দ্র এই মামলার এজাহারনামীয় আসামি এবং সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করেছে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খানও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিদাস চন্দ্র তরণী দাসের বিরুদ্ধে মানি লন্ডারিং ছাড়াও অর্থ আত্মসাৎ, প্রতারণা, ধর্মীয় উস্কানি, মন্দির, শ্মশান ও জমি দখল এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ অসংখ্য অভিযোগ রয়েছে। এর আগে ২০১৮ সালে প্রতারণার মামলায় তিনি র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে মন্দির এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ‘বৃহত্তম রামমূর্তি’ নির্মাণকাজ গত জুন মাসেই স্থগিত ঘোষণা করেছিল শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি। তখন মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আরও জানিয়েছিল, কোনো প্রশাসন বা রাজনৈতিক দলের চাপের মুখে নয়, বরং মন্দিরের নির্মাণকাজকে কেন্দ্র করে ওঠা বিভিন্ন প্রশ্ন ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

গাইবান্ধায় মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার হরিদাস চন্দ্র তরণী

প্রকাশিত হয়েছে: ১০:১৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬