লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে।

সোমবার বিকেলে পিরোজপুর শহরের সিও অফিস চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ পর্যন্ত পদযাত্রা শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এনসিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের স্বার্থ রক্ষায় তারা সংসদের ভেতরে ও বাইরে ধারাবাহিকভাবে সোচ্চার রয়েছেন।

তিনি দাবি করেন, গত পাঁচ মাসে সংসদে কোনো ধরনের চাপ বা রক্তচক্ষুকে ভয় পাননি। মিডিয়া মাফিয়া, ভূমিদস্যু, ব্যাংক লুটপাটকারী এবং ভোট জালিয়াতির বিরুদ্ধে দল অবস্থান নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের সম্পদ লুটপাটের সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ দুর্নীতি, দখলদারত্ব ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন। একই সঙ্গে জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ পিরোজপুর জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাকে পিরোজপুর পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান এবং জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত হয়েছে: ০৫:২৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬