লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে খেজুর গুড় সংগ্রহের মৌসুম শুরু, লক্ষ্য ১০০ কোটি টাকা

যশোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য খেজুর গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার এ উপলক্ষে চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামে রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতকরণ বা গাছ তোলা কার্যক্রমের উদ্বোধন ও গাছি সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন।

কৃষি কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, চৌগাছা উপজেলায় প্রায় দুই লাখ খেজুর গাছ রয়েছে, যার মধ্যে অন্তত ৩০ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব। প্রতিটি গাছ থেকে মৌসুমে গড়ে ৮০ লিটার রস পাওয়া যায়, যা থেকে ১০ কেজি গুড় উৎপাদন করা সম্ভব। এই হিসাব অনুযায়ী, শুধু চৌগাছা উপজেলাতেই ৯ কোটি টাকার এবং পুরো যশোর জেলায় চলতি মৌসুমে অন্তত ১০০ কোটি টাকার খেজুর গুড় উৎপাদিত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, সরকার এবার খেজুর গুড় বিদেশে রপ্তানির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। ইতিমধ্যে একজন উদ্যোক্তা খেজুরের রস থেকে সিরাপ তৈরি করে বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক গাছিদের মাঝে খেজুরের চারা, দা ও মাটির ভাঁড়সহ বিভিন্ন প্রণোদনা সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেসবাউর রহমান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, সিনেট নিয়ে অনিশ্চয়তা

যশোরে খেজুর গুড় সংগ্রহের মৌসুম শুরু, লক্ষ্য ১০০ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: ০৩:০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬