লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান দলের মধ্যবর্তী নির্বাচনবিষয়ক এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এই জলপথের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার ঘোষণা দেন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ট্রাম্প বলেন, “লেডিজ অ্যান্ড জেন্টলমেন, আমার একটি ঘোষণা আছে—আমরা এটিকে ট্রাম্প প্রণালি বলেই ডাকব।” তিনি রসিকতা করে আরও যোগ করেন, “আমারও তো এখান থেকে কিছু পাওয়া উচিত, তাই না?” তার দাবি, এই নতুন নাম শুনে ইরানের নেতৃত্ব ‘দারুণ রোমাঞ্চিত’ হবে।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হতে যাচ্ছে। তিনি বলেন, ইরান ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে পড়ছে এবং গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে যে ত্রাসের রাজত্ব তারা চালিয়ে আসছিল, এখন তারা আর সেই অবস্থানে নেই। তিনি সতর্ক করে বলেন, ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় কিছু নড়াচড়া লক্ষ্য করা গেছে এবং সেখানে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ইরানকে কোনো ধরনের চালাকি বা বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না যুক্তরাষ্ট্র। অন্যথায় চরম আঘাত হানতে বাধ্য হবে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, ইরান যুদ্ধে হেরে গেলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে আসবে।

উল্লেখ্য, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং একটি বৃহত্তর শান্তি চুক্তির শর্ত হিসেবে চলতি বছরের জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও অঞ্চলটিতে সামরিক উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে ভারত-চীন মতপার্থক্য সামলানোর বার্তা বেইজিংয়ের

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬