লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মিছিল, ঢাবিতে পুলিশের বাধা

টানা বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। তাদের এই কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বেলা পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের সামনেই ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা সেখানে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরে ফিরে যেতে বাধ্য হন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি ইউনিটের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে: দুর্যোগের প্রকোপ না কমা পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থাকা সত্ত্বেও প্রশাসন কোনো প্রস্তুতি নেয়নি। জলাবদ্ধতা ও কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে বাধ্য হওয়ায় তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। সিটি কলেজের এক শিক্ষার্থী জানান, পূর্ণ সিলেবাস শেষ না হওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী ভালো প্রস্তুতি নিতে পারেননি।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দেশের ৫৯ জেলায় এইচএসসি পরীক্ষা চললেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর অধীনস্থ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী স্থগিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মিছিল, ঢাবিতে পুলিশের বাধা

প্রকাশিত হয়েছে: ০৮:৪৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬