লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রূপে ইমরান হাশমি, প্রকাশ পেল ‘গানমাস্টার জি৯’ সিনেমার টিজার

‘আওরাপন ২’-এর ব্যবসায়িক সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার ঘোষণা নিয়ে হাজির হলেন অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর টিজার। প্রায় দেড় মিনিটের এই টিজারে ইমরানকে সম্পূর্ণ নতুন এক চরিত্রে দেখা গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘ক্র্যাক’ খ্যাত নির্মাতা আদিত্য দত্ত। এতে ইমরানের বিপরীতে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ।

টিজারের শুরুতেই ইমরানের কণ্ঠে শোনা যায়, ‘আমাকে সবচেয়ে ভয়ংকর মৃত্যু দাও। টুকরো টুকরো করে শকুনকে খাইয়ে দাও। শুধু মহাদেবের কাছে আমার একটাই প্রার্থনা, আমার ভালোবাসার কাছে পৌঁছানো পর্যন্ত যেন আমাকে মৃত্যু না দেওয়া হয়।’ এরপর পর্দায় ভেসে ওঠে—‘ইমরান হাশমি রিলোডেড অ্যাজ গানমাস্টার জি৯।’

টিজারের দৃশ্যগুলোতে দেখা যায়, অস্ত্রধারী পুলিশ দ্বারা ঘেরা একটি নির্জন এলাকা থেকে ইমরানকে ধরে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। পরবর্তী দৃশ্যে নদীতে হিন্দু দেবদেবীর মূর্তি বিসর্জনের দৃশ্য ফুটে ওঠে, যা থেকে ধারণা করা হচ্ছে সিনেমাটিতে আন্ডারওয়ার্ল্ড ও মাফিয়া জগতের গল্পের সাথে গভীর প্রেমের সম্পর্ক জড়িয়ে আছে।

‘গানমাস্টার জি৯’ সিনেমায় ইমরান ও জেনেলিয়া ছাড়াও অভিনয় করেছেন অপারশক্তি খুরানা, অভিষেক সিং, স্নেহিল মেহরা ও ইনায়াত ভার্মা। তবে টিজারে তাদের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। সিনেমাটি প্রযোজনা করেছেন দীপক মুকুট ও সংগীতা আহির। টিজার প্রকাশের পর অনেকে এর আবহে ‘তেরে ইশক মে’-এর মিল খুঁজে পেয়েছেন, যার সঙ্গে হিমেশ রেশমিয়ার সংগীতের নতুন স্বাদ যুক্ত হয়েছে।

ইমরান হাশমির ক্যারিয়ারে বর্তমানে সাফল্যের সময় চলছে। তার অভিনীত ‘আওরাপন ২’ মুক্তির ১২ দিনে বিশ্বজুড়ে ২০০ কোটি রুপি আয় করেছে। ২০০৭ সালের আলোচিত সিনেমা ‘আওরাপন’-এর সিক্যুয়েল হিসেবে এটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে ইমরানকে ‘হক’ সিনেমায় দেখা গেছে, যা প্রশংসিত হয়েছে। এখন দেখার বিষয়, আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা ‘গানমাস্টার জি৯’ তার সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে কি না।

জনপ্রিয় সংবাদ

ঢাকার অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোনে ভাগ করে নতুন নীতিমালা

নতুন রূপে ইমরান হাশমি, প্রকাশ পেল ‘গানমাস্টার জি৯’ সিনেমার টিজার

প্রকাশিত হয়েছে: ০১:০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬