লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর চিকিৎসার জন্য শুক্রবার মধ্যরাতের পর তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়।

সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের নিরাপত্তায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮০০ জনেরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।

তোশাখানার উপহারের তথ্য গোপনের অভিযোগে ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে আছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি মামলাটি আল-কাদির ট্রাস্ট মামলা নামেও পরিচিত। এই মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন ইমরান খান। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ নিয়ে তার দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মধ্যরাতে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

প্রকাশিত হয়েছে: ০৩:০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬