লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কার, ৪৭ কর্মকর্তা বরখাস্ত

ভারতের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদলের পাশাপাশি পরীক্ষা জালিয়াতি ও অনিয়ম রোধে কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) আইন, ২০২৪-এর শাস্তিমূলক বিধান আরও শক্তিশালী করতে একটি সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে, যা শনিবার সংসদে উত্থাপন করা হবে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে বড় প্রশাসনিক পরিবর্তন এনে নরেশ পাল গাঙ্গওয়ারকে উচ্চশিক্ষা বিভাগের এবং টি কে অনিল কুমারকে স্কুল শিক্ষা বিভাগের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। আর উচ্চশিক্ষা বিভাগের বিদায়ী সচিব বিনীত জোশীকে পঞ্চায়েত রাজ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এই প্রশাসনিক রদবদলের সমান্তরালে ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে (এনটিএ) বড় ধরনের শুদ্ধি অভিযান চালানো হয়েছে। পরীক্ষা পরিচালনায় অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে সংস্থাটির ৪৭ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। নিট-ইউজি (NEET-UG) পুনঃপরীক্ষা বিতর্কের পর এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ষষ্ঠ সরাসরি নির্বাহী হস্তক্ষেপ। এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।

প্রশ্নফাঁস ও অনিয়মের দ্রুত বিচার নিশ্চিত করতে পাবলিক এক্সামিনেশনস আইনের আওতায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে একটি বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে। এখন থেকে প্রশ্নফাঁস সংক্রান্ত সব মামলা এই বিশেষ আদালতে পাঠানো হবে। দিল্লি হাইকোর্টের বিজ্ঞপ্তি পাওয়ার পর আদালতের মধ্যস্থতা কেন্দ্রের দায়িত্বে থাকা বিচারক অনু গ্রোভার বালিগাকে রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাজধানী দিল্লিতে চলমান আন্দোলনের মধ্যেই সরকারের পক্ষ থেকে এসব বড় প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হলো। আন্দোলনের অন্যতম প্রধান মুখ সোনম ওয়াংচুক সরকারের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর গত বৃহস্পতিবার গভীর রাতে তার ২৬ দিনের অনশন প্রত্যাহার করে নিয়েছেন। বিতলভাই প্যাটেল হাউসে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা জানান, সরকার আন্দোলনকারীদের উত্থাপিত দাবিগুলো পর্যালোচনা করেছে এবং শনিবার বিকেলের নির্ধারিত বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক নির্বাহী জবাব উপস্থাপন করবে।

জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক কিসমত খন্দকার আর নেই

ভারতে পরীক্ষা ব্যবস্থায় বড় সংস্কার, ৪৭ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত হয়েছে: ১২:৫৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬