লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক জবাবদিহি নিশ্চিতের আহ্বান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কেবল ইনসাফ ও কল্যাণের কথা বললেই হবে না, বরং রাজনৈতিক দলগুলোর প্রতিটি কর্মকাণ্ড জনগণের কাছে জবাবদিহির আওতায় থাকতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, ইনসাফের কথা বলে কোনো অপকর্ম ঢেকে রাখা যায় না।

রোববার (২৭ জুলাই) লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিক।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ্যানি বলেন, প্রথম সংসদ অধিবেশনে বিরোধী দলকে কিছু পরামর্শ দেওয়া হয়েছিল। বর্তমানে দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন এবং দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন। তবে তিনি দেশপ্রেম, রাজনৈতিক পরিপক্বতা এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যেভাবে তুলে ধরা প্রয়োজন, তা নিয়ে আশাবাদী নন।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে বিএনপির পাশাপাশি আরও অনেক রাজনৈতিক দল রয়েছে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসন দেশের মানুষ দেখেছে, যা নিয়ে নতুন করে কিছু বলার অবকাশ নেই। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয় যাতে কেউ কষ্ট পান বা আহত হন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের নেতা-কর্মী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিনকে বাধ্যতামূলক অবসরে 

রাজনৈতিক জবাবদিহি নিশ্চিতের আহ্বান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির

প্রকাশিত হয়েছে: ০৪:১৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬