লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বুশেহরে ফের বিস্ফোরণ, দুই দিনে ১৭০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে বৃহস্পতিবার (৮ জুলাই) ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত দুইটি বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গত দুইদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলা চলছে। মঙ্গলবার রাতের পর বুধবারও ইরানের বিভিন্ন শহরে মার্কিন বাহিনী ব্যাপক হামলা চালায়। বিবিসি’র তথ্যমতে, বুধবার রাতে বুশেহর, চাবাহার, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক ও আবু মুসা দ্বীপসহ হরমুজ প্রণালি বরাবর বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হচ্ছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত মঙ্গলবার রাতে ৮০টি এবং বুধবার রাতে আরও ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই দুই দিনের অভিযানে অন্তত ১৪ জন নিহত হয়েছে।

এদিকে মার্কিন হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। বুধবার মার্কিন হামলার কয়েক ঘণ্টা পর বাহরাইনে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোন ও রকেট হামলা ঠেকানোর কথা জানায়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, আমেরিকার সাম্প্রতিক হামলার জবাব দিতেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাতের সর্বশেষ ঘটনায় ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্থায়ী শান্তিচুক্তিতে রূপ দেয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। তুরস্কে ন্যাটো সম্মেলনে ট্রাম্পকে সমঝোতা স্মারকের ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি শেষ হয়ে গেছে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলেও তা টিকবে কি না নিশ্চিত নন এবং তিনি তাদের অসৎ মানুষ হিসেবে পেয়েছেন।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

ইরানের বুশেহরে ফের বিস্ফোরণ, দুই দিনে ১৭০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

প্রকাশিত হয়েছে: ১০:৩১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬