লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের কর্মকর্তাদের ওপর হামলায় কঠোর আইন প্রণয়নের আহ্বান

ইরানের সর্বোচ্চ নেতা কিংবা দেশটির শীর্ষ সামরিক ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের ওপর গুপ্তহত্যার চেষ্টা বা যেকোনো ধরনের হামলার ঘটনায় কঠোর ও চূড়ান্ত প্রতিক্রিয়া নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। আলজাজিরার তথ্য অনুযায়ী, তিনি স্পষ্ট করেছেন যে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপই জবাবহীন থাকা উচিত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদি জানান, ইরানের পার্লামেন্ট বা এক্সপিডিয়েন্সি কাউন্সিলের উচিত এমন একটি আইন পাস করা, যা শীর্ষ কর্মকর্তাদের ওপর যেকোনো হামলার ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী হবে তা আগে থেকেই নির্ধারণ করে দেবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ ইরানের বিদ্যমান সামরিক নীতিরই একটি ধারাবাহিকতা, যেখানে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থানের ওপর জোর দেওয়া হয়েছে। গরিবাবাদির মতে, হামলার ঘটনার পর সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে প্রতিক্রিয়ার বিষয়টি আগে থেকেই আইনি কাঠামোর মধ্যে থাকা জরুরি। তিনি আবারও পুনর্ব্যক্ত করেন যে, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপই বিনা জবাবে পার পাবে না।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

ইরানের কর্মকর্তাদের ওপর হামলায় কঠোর আইন প্রণয়নের আহ্বান

প্রকাশিত হয়েছে: ১২:০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬