লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে একক যুদ্ধে ইসরাইল খুবই দুর্বল: আইআরজিসি

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি পলিটিক্যাল চিফ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি দাবি করেছেন, ইরানের সঙ্গে এককভাবে যুদ্ধ করার মতো কোনো সক্ষমতা ইসরাইলের নেই। তিনি মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইসরাইল ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর সাহস দেখাত না।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জাভানি বলেন, সাম্প্রতিক সময়ে ইরানের শীর্ষ সামরিক পদে অভিজ্ঞ কমান্ডারদের নিয়োগের মাধ্যমে দেশটির প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন এই কৌশলের আওতায় ইরান সর্বোচ্চ মাত্রার প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রয়োজনে প্রতিরক্ষামূলক অভিযানগুলো আক্রমণাত্মক রূপ নিতে পারে বলেও তিনি জানান।

জাভানি আরও বলেন, শত্রুর যেকোনো আকস্মিক হামলা মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ভবিষ্যতে ইরানই শত্রুর বিরুদ্ধে কৌশলগত বিস্ময় তৈরি করতে পারে বলে তিনি সতর্ক করে দেন। তিনি বলেন, 'শত্রুকে অবশ্যই জানতে হবে যে, তারা আমাদের বিরুদ্ধে অতর্কিত হামলা চালিয়ে আমাদের অপ্রস্তুত করতে পারবে না। সম্ভবত তাদেরই কৌশলগত বিস্ময়ের জন্য প্রস্তুত থাকা উচিত।'

আইআরজিসি-এর এই কর্মকর্তা আরও দাবি করেন, আগের ১২ দিনের সংঘাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তার ভাষ্যমতে, ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার পরই ইসরাইল সরাসরি সংঘাতে প্রবেশ করেছিল।

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৩: ২৭আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৩: ২৮

জনপ্রিয় সংবাদ

ভারতের বিষয়টি মাথা থেকে বের করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানের সঙ্গে একক যুদ্ধে ইসরাইল খুবই দুর্বল: আইআরজিসি

প্রকাশিত হয়েছে: ০৮:০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬