লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: ব্রিকস বৈঠকে এজেই

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো বিভিন্ন কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধের সুস্পষ্ট উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেই। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সদস্য দেশগুলোর বিচারব্যবস্থার প্রধানদের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে কোনো নির্দিষ্ট দেশের ক্ষমতা বা প্রভাবের ওপর বিচারব্যবস্থা নির্ভরশীল হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তেহরানের সার্বভৌমত্বের ওপর চালানো হামলার তীব্র নিন্দা জানাতে ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের এই শীর্ষ বিচারপতি। ইরানের বিরুদ্ধে সংঘটিত এসব কথিত যুদ্ধাপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর তিনি বিশেষভাবে জোর দেন।

বৈঠকে গোলাম হোসেইন মোহসেনি এজেই বলেন, বর্তমান সময়ে আগের চেয়ে ন্যায়বিচারের প্রয়োজনীয়তা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি এমন এক ন্যায়বিচারের দাবি জানান, যা কখনো পক্ষপাতমূলক বা বাছাই করা হবে না, রাজনৈতিক স্বার্থে আইনের শাসনকে বিসর্জন দেবে না এবং কোনো দেশের শক্তির পরিমাপ দিয়ে তার অধিকার নির্ধারণ করবে না।

ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে দেশটির জনগণকে অনেক বড় ত্যাগ স্বীকার ও মূল্য দিতে হয়েছে উল্লেখ করে এজেই ব্রিকসভুক্ত দেশগুলোকে সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইরানে শত্রুরা যে ধরনের যুদ্ধাপরাধ ঘটিয়েছে, আগামীতে বিশ্বের অন্যান্য দেশগুলোও একই রকম পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৫

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করলেন সহশিল্পী মৌসুমী

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: ব্রিকস বৈঠকে এজেই

প্রকাশিত হয়েছে: ০৯:৪১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬