লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে সামরিক পদক্ষেপ নিলে নিশ্চিত পরাজয়: ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিতে কোনো দেশ সামরিকভাবে অগ্রসর হলে তাদের নিশ্চিত পরাজয় বরণ করতে হবে। ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি-এজেই এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজানের এক প্রতিবেদনে গোলামহোসেইন মোহসেনি-এজেইর এই বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত একটি জলপথ। আন্তর্জাতিক আইন ও নিজস্ব জাতীয় sovereignty বা সার্বভৌমত্বের ভিত্তিতেই এই প্রণালির ওপর তেহরানের পূর্ণ আইনগত অধিকার রয়েছে।

মোহসেনি-এজেই সতর্ক করে বলেন, ইরানের এই সার্বভৌম অবস্থানকে চ্যালেঞ্জ করে যদি কোনো ‘আগ্রাসী’ দেশ বা সামরিক বাহিনী কোনো পদক্ষেপ নেয়, তবে তাদের পরাজয় অনিবার্য। মার্কিন প্রশাসনের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, অতীতে সামরিক শক্তি প্রয়োগ করেও ওয়াশিংটন যে লক্ষ্য অর্জন করতে পারেনি, তা কেবল ফাঁকা বক্তব্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হাসিল করা সম্ভব নয়।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দেন। মার্কিন প্রেসিডেন্টের এই উসকানিমূলক বক্তব্যের পরই ইরানের উচ্চপর্যায় থেকে এমন কঠোর ও সরাসরি প্রতিক্রিয়া জানানো হলো।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে সামরিক পদক্ষেপ নিলে নিশ্চিত পরাজয়: ইরান

প্রকাশিত হয়েছে: ০৩:২২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬