লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত কখনোই আত্মসমর্পণে শেষ হবে না: গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফ দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কোনো সংঘাতই তেহরানের আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক থেকে সরে আসে তবে ইরান নিজেকে রক্ষা করতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

গালিবাফ উল্লেখ করেন, যদি আমেরিকানরা কোনো সময় এই সমঝোতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে ইরান সর্বাত্মক প্রতিরক্ষার জন্য তৈরি থাকবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ইরান তখন তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে এবং ইরানি জনগণের অধিকার রক্ষায় কাজ করবে।

যদিও যুদ্ধ শেষ হওয়া বিশ্বের সব দেশের জন্যই অগ্রাধিকার পাওয়ার বিষয়, তবুও সবার এটি মনে রাখা উচিত যে ইরান কখনোই এই সংঘাতের মুখে আত্মসমর্পণ করবে না বলে তিনি পুনর্ব্যক্ত করেন। এছাড়া তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ হওয়া এবং সাহসের সাথে রুখে দাঁড়ানো প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত কখনোই আত্মসমর্পণে শেষ হবে না: গালিবাফ

প্রকাশিত হয়েছে: ০১:৩৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬