লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিটি নাগরিকের মৃত্যুর জবাবে মার্কিন সেনা হত্যার হুঁশিয়ারি ইরানি জেনারেলের

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সম্পদের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকার মাঝেই এক নতুন রণকৌশলের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলী আব্দুল্লাহি। শনিবার এক বার্তায় এই সিনিয়র কমান্ডার সতর্ক করে বলেন, এখন থেকে যুদ্ধক্ষেত্রে একটি সুনির্দিষ্ট ও আনুষ্ঠানিকভাবে ঘোষিত সমীকরণ কার্যকর করা হবে।

নতুন এই নিয়মের ঘোষণা দিয়ে মেজর জেনারেল আলী আব্দুল্লাহি বলেন, ইরানের প্রতিটি নাগরিকের শাহাদাত বরণের বিপরীতে একজন করে মার্কিন সেনাকে জাহান্নামে পাঠানো হবে। শত্রুদের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি আরও বলেন, "আমরা আপনাদের জন্য সরাসরি জাহান্নামের টিকিট প্রস্তুত করে রেখেছি।" ইতিপূর্বে এই নিয়মের কার্যকারিতা শত্রুর কাছে প্রমাণ করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

ইরানের ওপর মার্কিন সামরিক বাহিনীর টানা ১৩ রাতের বিমান হামলার প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি এল। বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে চালানো এসব হামলাকে স্পষ্ট যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে তেহরান। এর জবাবে পশ্চিম এশিয়াজুড়ে কৌশলগত মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে তীব্র প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরানি সশস্ত্র বাহিনী।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে অবৈধ আগ্রাসী যুদ্ধ শুরু করেছিল। তবে ইরানের বীরত্বপূর্ণ প্রতিরোধ ও সফল প্রতিশোধমূলক অভিযানের মুখে ৪০ দিন পর, ৮ এপ্রিল শত্রুরা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়।

পরবর্তীতে সব ধরনের শত্রুতার অবসান এবং পরবর্তী আলোচনার প্রস্তুতি হিসেবে গত ১৭ জুন তেহরান ও ওয়াশিংটন পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। তবে ওয়াশিংটন এই সমঝোতার সমস্ত ধারা লঙ্ঘন করায় ইরান তার কঠোর জবাব দিতে বাধ্য হচ্ছে বলে জানান এই ইরানি কমান্ডার।

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

প্রতিটি নাগরিকের মৃত্যুর জবাবে মার্কিন সেনা হত্যার হুঁশিয়ারি ইরানি জেনারেলের

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬