লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সেনাদের ব্যবহৃত ভবন থেকে দূরে থাকার আহ্বান জানাল আইআরজিসি

মার্কিন বাহিনী অবস্থান করছে এমন দেশগুলোর বাসিন্দাদের প্রতি একটি জরুরি সতর্কতা জারি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি নাগরিকদের পরামর্শ দিয়েছে যে, যেসব ভবন আমেরিকান সেনারা তাদের 'গোপন আস্তানা' হিসেবে ব্যবহার করছে, সেখান থেকে যেন অন্তত ৫০০ মিটার দূরত্ব বজায় রাখা হয়। আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

আইআরজিসির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে যে, মার্কিন সামরিক কর্মকর্তা এবং কর্মীরা তাদের মূল ঘাঁটিগুলো ছেড়ে শহরের বিভিন্ন ভবনে অবস্থান নিয়ে সামরিক অভিযান পরিচালনা করছেন। বেসামরিক নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই এই ধরনের স্থান থেকে অবিলম্বে অন্তত ৫০০ মিটার দূরে সরে যাওয়ার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে।

একই বিবৃতিতে আইআরজিসি ওয়াশিংটনের বিরুদ্ধে ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার গুরুতর অভিযোগও এনেছে। তাদের দাবি অনুযায়ী, মার্কিন বাহিনী ইরানের সেতু, মাছ ধরার ঘাট, নৌকা, যানবাহন এবং রেলপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাকে তাদের হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

মার্কিন সেনাদের ব্যবহৃত ভবন থেকে দূরে থাকার আহ্বান জানাল আইআরজিসি

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬