লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসে দাবানল ছড়ানোর অভিযোগে ইসরায়েলি পর্যটক আটক

গ্রিসের পর্যটন কেন্দ্র ক্রিট দ্বীপে দাবানল ছড়ানোর দায়ে এক ইসরায়েলি নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় প্লাকিয়াস পর্যটন শহরের কাছে দক্ষিণ রেথিমনোর সেলিয়া গ্রামে আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় শনিবার ৩৫ বছর বয়সী ওই ইসরায়েলি পর্যটককে আটক করা হয় এবং তাকে রোববার রেথিমনোর আদালতে হাজির করার কথা রয়েছে।

গ্রিক ফায়ার সার্ভিসের অগ্নিসংযোগ তদন্ত ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই ইসরায়েলি পর্যটকরা একটি ভাড়া করা ভিলার আঙিনায় অবস্থান করছিলেন। সেখানে নিষেধাজ্ঞা সত্ত্বেও বারবিকিউ জ্বালানো হয়েছিল। বারবিকিউ থেকে আগুনের স্ফুলিঙ্গ বাতাসে উড়ে শুকনো গাছপালায় পড়লে দ্রুত তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, স্বেচ্ছাসেবক, হেলিকপ্টার এবং পানি বহনকারী ট্যাংকার প্রায় চার ঘণ্টা ধরে কাজ করে। গ্রিসে গত কয়েক সপ্তাহ ধরেই ভয়াবহ দাবানলের পরিস্থিতি চলছে। এর আগে রেথিমনোর অন্য একটি এলাকায় বড় ধরনের দাবানলের কারণে হাজারো বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। এমন পরিস্থিতির প্রেক্ষাপটে উচ্চ অগ্নিঝুঁকির দিনগুলোতে বারবিকিউসহ আগুনের স্ফুলিঙ্গ তৈরি করতে পারে এমন যেকোনো কার্যক্রমে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে গ্রিক কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

গ্রিসে দাবানল ছড়ানোর অভিযোগে ইসরায়েলি পর্যটক আটক

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬