লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইএসইউ-তে চালু হলো এআই অ্যান্ড ডেটা সায়েন্স বিএসসি প্রোগ্রাম

প্রযুক্তিনির্ভর বিশ্বের ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) তাদের নতুন ব্যাচেলর অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স (এআই অ্যান্ড ডেটা সায়েন্স) প্রোগ্রাম চালু করেছে। গত ২৪ জুন ২০২৬, বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে এই শিক্ষা কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই আইএসইউ সাশ্রয়ী খরচে মানসম্পন্ন ও কর্মমুখী শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে। নতুন এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সের ক্ষেত্রে দক্ষ প্রকৌশলী গড়ে তোলা, যারা দেশের প্রযুক্তি খাতের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। এছাড়া এই প্রোগ্রামটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

মোট ১৫২ ক্রেডিটের এই পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস ও সাইবার সিকিউরিটির মতো আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীরা গবেষণা, ল্যাবভিত্তিক শিক্ষা এবং শিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ পাবেন। মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টিতে ওয়েভার বা টিউশন ফি মওকুফের ব্যবস্থাও রয়েছে।

বর্তমানে আইএসইউতে ৫টি অনুষদের অধীনে মোট ৮টি বিভাগ পরিচালিত হচ্ছে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদে বিবিএ ও এমবিএ, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ রয়েছে। এছাড়া ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেসের অধীনে ইংরেজি ও আইন (এলএলবি) বিষয়ের পাশাপাশি মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামও চালু আছে। এই প্রোগ্রাম ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.isu.ac.bd ভিজিট করা যাবে অথবা ০১৩১৩০৩৭০৭০, ০১৩১৩০৩৭০৭১ ও ০১৩১৩০৩৭০৭৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

আইএসইউ-তে চালু হলো এআই অ্যান্ড ডেটা সায়েন্স বিএসসি প্রোগ্রাম

প্রকাশিত হয়েছে: ১০:৩৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬