লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল

চব্বিশের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির একটি গণমিছিল করেছে। বুধবার (২২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে শাখা সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এবং সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল 'আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ', 'জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', 'জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে' এবং 'শেখ হাসিনার ফাঁসি চাই'।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ক্ষমতায় আসার আগে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও জুলাই সনদ বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শহীদদের শাহাদাত বরণের দুই বছর পার হওয়ার পরও দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে তাদের পরিণতিও পলাতক স্বৈরাচার শেখ হাসিনার মতোই হবে। জনগণ সংবিধান নিয়ে কোনো অপকৌশল মেনে নেবে না এবং গণভোটের ম্যান্ডেট ছাড়া অন্য কোনো পথ গ্রহণ করবে না।

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা মূলোৎপাটনের প্রত্যাশায় জুলাই আন্দোলন হলেও বর্তমান সরকার আগের কায়দাতেই দেশ পরিচালনা করছে। তিনি অভিযোগ করেন, সরকার ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। সরকারকে সতর্ক করে তিনি বলেন, গণভোট অবৈধ হলে এই সরকারও অবৈধ। তিনি সরকারকে ভারত পালানোর প্রস্তুতি নেওয়ার কিংবা এই পথ থেকে ফিরে আসার আহ্বান জানান। একইসঙ্গে আওয়ামী লীগের সাথে সম্পর্ক ত্যাগ করার দাবি জানিয়ে তিনি জুলাই সনদ বাস্তবায়নে পুনরায় আন্দোলনের ঘোষণা দেন।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের নেতৃত্বে ১৪ দেশের নতুন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ

ইবিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল

প্রকাশিত হয়েছে: ০১:৪২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬