লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় বিচার দাবি জামায়াতের

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, শনিবার বিকেলে জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থায় মুফতি আমির হামজার গাড়িবহরে গণঅধিকার পরিষদের কর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হকিস্টিক ও ইট-পাটকেল ব্যবহার করে তাকে হত্যার উদ্দেশ্যে পৈশাচিক হামলা চালায় বলে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই হামলায় এমপি মুফতি আমির হামজা নিজে, তার পরিবারের সদস্য এবং সফরসঙ্গীসহ অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে এ ধরনের পরিকল্পিত হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়। তিনি জানান, সম্ভাব্য বিশৃঙ্খলা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়ে এমপি আমির হামজা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছিলেন। কিন্তু ঘটনাস্থলে পুলিশের নিষ্ক্রিয় ও নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক। পুলিশ প্রশাসন সময়মতো কঠোর ও সতর্ক ভূমিকা পালন করলে সন্ত্রাসীরা এমন দুঃসাহস দেখাতে পারত না বলে তিনি মন্তব্য করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অবিলম্বে গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১২: ২৮আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১২: ৪৪

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় গাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ আমির হামজার

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় বিচার দাবি জামায়াতের

প্রকাশিত হয়েছে: ০৭:১৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬