লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর

জামায়াতে ইসলামীর উত্থান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতের জন্য একটি বড় ধরনের হুমকি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে টিকিয়ে রাখতে হলে জামায়াতের রাজনীতি এবং তাদের ষড়যন্ত্রের বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে।

রবিবার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

নুরুল হক নুর দেশের স্বার্থে জামায়াতের কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অভিযোগ করেন, জামায়াত বাইরে সরকারবিরোধী বক্তব্য দিলেও ভেতরে ইতিবাচক আলোচনা চালিয়ে যাচ্ছে। তাদের উসকানিমূলক মন্তব্যের ফলে সাধারণ মানুষ উত্তেজিত হচ্ছে, যা কার্যত আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দিচ্ছে। এ সময় তিনি আওয়ামী লীগকে ইতিহাসের একটি অতীত অধ্যায় হিসেবে বর্ণনা করে বর্তমান সরকারের কাছে দলটির সব ধরনের রাজনৈতিক তৎপরতা কঠোরভাবে দমনের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন যে, জুলাই গণঅভ্যুত্থানের পর একটি ঐতিহাসিক সুযোগ পাওয়া গেলেও অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্রদের ব্যবহার করে জামায়াতপন্থীদের পদায়ন করা হয়েছে। তিনি দাবি করেন, পুলিশ প্রশাসন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাত ও বিসিএস ক্যাডারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়ে নুর বলেন, প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে এমন একটি ধারণা তৈরি করা হয়েছে যেন জামায়াতই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, যদিও অনেক ক্ষেত্রে বাস্তবতার সঙ্গে এর মিল নেই। তিনি আরও উদ্বেগ প্রকাশ করেন যে, জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিছু তরুণ রাজনৈতিক ভিত্তি তৈরির আগেই জামায়াতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি সতর্ক করে বলেন, যদি নতুন করে আরেকটি প্রক্সি রাজনৈতিক শক্তি তৈরি হয়, তবে জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা প্রশ্নবিদ্ধ হবে।

জনপ্রিয় সংবাদ

তাইওয়ানে সামরিক আগ্রাসন কি শি জিনপিংয়ের ক্ষমতার অবসান ঘটাবে?

জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর

প্রকাশিত হয়েছে: ০৯:৪৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬