লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অটোরিকশার ওপর পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা চারজনের মরদেহ উদ্ধার করেন। আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি মরদেহ জামালপুর হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুটি ঘটনাস্থলে রয়েছে। উল্টে থাকা বাসের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং বাসটি সরানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাজিব পরিবহনের বাসের বেপরোয়া গতির কারণে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী দায়ীদের শাস্তির দাবিতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য বিনির্মাণের নতুন লড়াই বাংলাদেশে

জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬