লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি মাহফুজুল হকের জানাজা সম্পন্ন, মরদেহ কানাডায় স্থানান্তর

যুক্তরাষ্ট্রে খাবার সরবরাহের কাজ করার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি মাহফুজুল হকের জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার নর্থইস্ট ফিলাডেলফিয়ার টাইসন মসজিদে বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এই জানাজায় পেনসিলভেনিয়া রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আগত শত শত প্রবাসী বাংলাদেশি ও বিপুল সংখ্যক মুসলিম কমিউনিটির মানুষ অংশগ্রহণ করেন। প্রখ্যাত ইসলামিক স্কলার ইমাম আবু জাফর জানাজায় ইমামতি করেন। জানাজা শেষে তার মরদেহ দাফনের জন্য কানাডার ভ্যাঙ্কুভারে পাঠানো হয়, যেখানে তার পরিবারের সদস্যদের পাশে তাকে সমাহিত করা হবে।

ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় খাবার ডেলিভারি দেওয়ার সময় মোঃ মাহফুজুল হককে গুলি করে হত্যা করা হয়। বাংলাদেশে চক্ষু চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করা ডা. মাহফুজুল হক উন্নত ভবিষ্যতের আশায় উত্তর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। তিনি কানাডার নাগরিক ছিলেন এবং পরিবারের সমৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিভিন্ন পেশার পাশাপাশি ডোরড্যাশে খাবার সরবরাহের কাজ করছিলেন। তার স্ত্রীও একজন চিকিৎসক, যিনি আট মাস আগে যুক্তরাষ্ট্রে কর্মজীবন শুরু করেন। তাদের ১৪ বছর বয়সী একটি সন্তান রয়েছে। নিহত মাহফুজুল হকের গ্রামের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়।

এই হত্যাকাণ্ডের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মাদ ইসলাম আরিফ। তিনি উল্লেখ করেন, অনেক প্রবাসী বিভিন্নভাবে ডেলিভারি কাজ করেন। এই পরিস্থিতিতে রাতের বেলায় পণ্য ও খাবার সরবরাহকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। স্থানীয় কমিউনিটির নেতারা মাহফুজুল হকের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপি বহরে হামলার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি মাহফুজুল হকের জানাজা সম্পন্ন, মরদেহ কানাডায় স্থানান্তর

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬