লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান পড়ে আহত শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের একটি শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে নিচে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২০০৭/বি নম্বর কক্ষে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থীর নাম আসমা বিনতে মফিজ, যিনি অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ) শিক্ষার্থী।

ঘটনার প্রত্যক্ষদর্শী সহপাঠী মুন্না মিয়া জানান, ক্লাস শুরুর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ সিলিংয়ের সঙ্গে সংযুক্ত ফ্যানটি খুলে নিচে রাখা বেঞ্চের ওপর পড়ে। এসময় আসমা বেঞ্চের একপাশে বসে থাকায় ফ্যানের পাখার আঘাতে তার মুখের বাম পাশে জখম হয়। সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত শিক্ষার্থী আসমা বিনতে মফিজ বলেন, “আমরা শ্রেণিকক্ষে বসে ছিলাম। হঠাৎ করেই সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। এতে আমার মুখের বাম পাশে আঘাত লাগে। এখনো সেখানে ব্যথা অনুভব করছি।” তিনি বিষয়টির গুরুত্বের সঙ্গে তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শ্রেণিকক্ষের সব বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করার দাবি জানান।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার পরপরই আমরা আহত শিক্ষার্থীর খোঁজ নিয়েছি এবং তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য কোনো শ্রেণিকক্ষে এ ধরনের ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদের মাধ্যমে বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, “আহত শিক্ষার্থী গুরুতর আহত নন, তবে আমরা তাঁর সার্বিক শারীরিক অবস্থার বিষয়ে নজর রাখছি। শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। যেসব ভবনে অবকাঠামোগত ত্রুটির আশঙ্কা রয়েছে, সেগুলো দ্রুত পরিদর্শন করে মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।”

এই ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা সব একাডেমিক ভবনের শ্রেণিকক্ষের সিলিং ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পরিদর্শনের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান পড়ে আহত শিক্ষার্থী

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬