লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ২০টি নির্যাতনের অভিযোগ

দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর জমি দখল, উচ্ছেদ, হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং দেশত্যাগের হুমকি দেওয়ার মতো ঘটনা এখনো অব্যাহত রয়েছে বলে দাবি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস (HRCBM)। সংস্থাটির নিবন্ধিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাসেই অন্তত ২০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন সংগঠনটির কনভেনার অ্যাডভোকেট লাকী বাছাড়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত HRCBM মোট ৮২৪টি মানবাধিকার পরিস্থিতির তথ্য নথিভুক্ত করেছে। এর মধ্যে দেশের ৫৭টি জেলায় জমিজমা দখল, হামলা ও লুটপাটের ২৩৪টি ঘটনা ঘটেছে। এই ধারাবাহিকতায় জুলাই মাসেও নির্যাতন অব্যাহত থাকে। এ সময় হবিগঞ্জের চুনারুঘাট এবং নীলফামারীর জলঢাকার দুটি ঘটনা বিশেষভাবে উল্লেখ করা হয়।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী গ্রামের বাসিন্দা রবীন্দ্র সরকার পৈতৃক জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দীর্ঘদিনের বিরোধের জেরে গত ৯ আগস্ট তাঁর অনুপস্থিতিতে সীমানায় এসে জমি মাপার চেষ্টা করা হয়। বাধা দিলে পরিবারের সদস্য ও সাক্ষীদের মারধর করা হয় এবং রবীন্দ্র সরকারকে হত্যার হুমকি দেওয়া হয়। পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। আগামী ১৭ আগস্ট এ বিষয়ে আদালতের রায় নির্ধারিত থাকায়, রায় ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে HRCBM।

অন্যদিকে, নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নে একটি সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, গাছপালা কেটে ফেলা ও দেশত্যাগের হুমকির অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বরং মব সৃষ্টির আশঙ্কায় কর্মকর্তারা গাড়ি থেকে নামেননি। পরিস্থিতির ভয়ে পরিবারের নারী সদস্যরা বাড়ি ছেড়ে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং পুরুষ সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এছাড়া প্রশাসনের একজন কর্মকর্তা পরিবারটিকে তিন শতক জমি ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট লাকী বাছাড় বলেন, জমি নিয়ে বিরোধ থাকলে তা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে, কোনো শক্তি প্রয়োগ করে নয়। তিনি জোর দিয়ে বলেন, নাগরিক সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু যাই হোন না কেন, জীবন, সম্পত্তি ও নিরাপত্তার অধিকার সবার সমান। তিনি অভিযোগগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে সংগঠনের কো-অর্ডিনেটর আশীষ কুমার অঞ্জন, সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর রাকেশ রায়, আইটি সেক্রেটারি সমীর চন্দ্র মস্ত্রী, উপদেষ্টা অনিল পাল, অ্যাডভোকেট জিতেন্দ্র বমন, ঢাকা বিভাগীয় কো-অর্ডিনেটর অমিত বমন এবং সমাজকর্মী সুমিতা কর ও হৃদয় পদ্দার উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

জুলাই মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ২০টি নির্যাতনের অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০৬:৩৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬