লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে বাস ও গরু বোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ২

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও গরু বোঝাই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার বিকেলে ঘটা এই দুর্ঘটনায় গবাদি পশুরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে গরু ব্যবসায়ী হানিফ (৩০) এবং ট্রাক চালক আলমগীর (৩০) রয়েছেন।

নাওজোড় হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জাফর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত অপর তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় গবাদি পশুর ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়, ঘটনাস্থলেই একটি গরু মারা গেছে এবং আরও পাঁচটি গরু আহত হয়েছে।

ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও গরু বোঝাই ট্রাকের সংঘর্ষে ২জন নিহত ও ৩জন আহত হয়েছেন। এ ঘটনায় ১টি গরু মারা যায় এবং ৫টি গরু আহত হয়েছে।

দুর্ঘটনায় একটি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং ৫টি গরু আহত হয়েছে ।

জনপ্রিয় সংবাদ

টানা ৯ মাস সমুদ্রে: চরম মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা

কালিয়াকৈরে বাস ও গরু বোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত হয়েছে: ০৩:০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬