লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দী পালানোর ঘটনায় ৭ জন বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দী পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সাত কর্মকর্তা ও কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ। কঠোর নিরাপত্তাব্যবস্থার ভেতর দিয়ে কীভাবে ওই বন্দী পালিয়ে যেতে সক্ষম হলেন, তা খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কারাগারের তত্ত্বাবধায়ক লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দীকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা (২১) নামের ওই বন্দী কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী ছিলেন।

কারাগারের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বন্দীর পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করে। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। কারাগার থেকে বন্দী পালানোর বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মামলার জট কমাতে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের তাগিদ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দী পালানোর ঘটনায় ৭ জন বরখাস্ত

প্রকাশিত হয়েছে: ০৭:০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬