লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে ময়লা ফেলা: কেরানীগঞ্জে জরিমানা না করে পরিচ্ছন্নতার শাস্তি

ঢাকার কেরানীগঞ্জে সড়কের ওপর অবৈধভাবে ময়লা ফেলতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হাতে ধরা পড়েছেন আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। সোমবার সকালে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় এই ঘটনা ঘটে। সড়কে যত্রতত্র ময়লা ফেলা রোধে এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন ইউএনও উমর ফারুক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সড়কে অবাধে ময়লা ফেলা বন্ধে সম্প্রতি নজরদারি বাড়ানো হয়েছে। এই অভিযানের অংশ হিসেবেই কদমতলী গোলচত্বর এলাকায় ৫৫ বছর বয়সী আনোয়ার হোসেনকে ময়লা ফেলতে দেখে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। তবে তার বয়স বিবেচনা করে কারাদণ্ড বা অর্থদণ্ড না দিয়ে, শাস্তিস্বরূপ তাকে নিজের খরচে ওই ময়লার স্তূপ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও উমর ফারুক জানান, সড়কে যত্রতত্র ময়লা ফেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। পরিচ্ছন্ন ও সবুজ কেরানীগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, থানা-পুলিশ, গ্রাম পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত নজরদারি অব্যাহত রাখবেন। তিনি এই উদ্যোগে সব শ্রেণি-পেশার মানুষের সচেতন অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

দীর্ঘদিন ধরে কদমতলী গোলচত্বর, শুভাঢ্যা বেগুনবাড়ি, শুভাঢ্যা নাজিরেরবাগ, বন্দডাকপাড়া, আগানগর ও জিনজিরা এলাকার প্রধান সড়কে ময়লার স্তূপ তৈরি হচ্ছিল, যা পরিবেশ দূষণের পাশাপাশি পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটায়। প্রশাসন একাধিকবার সচেতনতামূলক প্রচার ও পরিচ্ছন্নতা অভিযান চালালেও অনেকে তা উপেক্ষা করে আসছিলেন। এ পরিস্থিতিতে প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম কেরানীগঞ্জকে বাসযোগ্য ও স্বাস্থ্যকর করে গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপজেলা প্রশাসনকে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

রংপুর ও দিনাজপুরে দুই দিনে ১০৯ রাউন্ড গুলি উদ্ধার, জনমনে উদ্বেগ

সড়কে ময়লা ফেলা: কেরানীগঞ্জে জরিমানা না করে পরিচ্ছন্নতার শাস্তি

প্রকাশিত হয়েছে: ০৫:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬