লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন ১৯ সদস্যের কমিটি গঠন

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক পর্যালোচনা সভায় এই ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমির মল্লিক সভাপতি এবং চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কানন আচার্য্য, যুগ্ম সম্পাদক হিসেবে চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক, অর্থ সম্পাদক হিসেবে নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি জাফর সবুজ এবং দপ্তর সম্পাদক হিসেবে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মাইন উদ্দীন দায়িত্ব পেয়েছেন।

কমিটি গঠনের আগের এই পর্যালোচনা সভাটি নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জহুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য নতুন এই ১৯ সদস্যের কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত এই কমিটি টেলিভিশন সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: হিলিতে সমাজকল্যাণমন্ত্রী

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন ১৯ সদস্যের কমিটি গঠন

প্রকাশিত হয়েছে: ০৩:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬