লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোমে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল

রাজধানী তেহরানে কয়েকদিনব্যাপী শোকানুষ্ঠান সম্পন্ন হওয়ার পর এবার ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়েছে পবিত্র নগরী কোমে। মঙ্গলবার সকালে জামকারান মসজিদে আয়োজিত এই জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো শোকাহত মানুষ অংশ নেন। গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলি জানাজার নামাজে ইমামতি করেন। এই শোকানুষ্ঠানে আলেম-ওলামা, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর কমান্ডারসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সোমবার থেকেই দেশের নানা প্রান্ত থেকে শোকাহত মানুষ কোমে আসতে শুরু করেন। ভোর হওয়ার আগেই জামকারান মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শোকমিছিলে অংশগ্রহণকারীরা ইরানের জাতীয় পতাকা ও লাল পতাকা বহন করেন। জানাজা শেষে শোকযাত্রাটি জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমার মাজারের দিকে রওনা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আয়াতুল্লাহ খামেনির লাশ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সেখানে বিদেশি প্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিত্বরা শ্রদ্ধা জানান। শনিবার ও রোববার বিশেষ দোয়া ও জানাজার আয়োজন করা হয় এবং সোমবার তেহরানের রাজপথে বিশাল শোকযাত্রা অনুষ্ঠিত হয়।

শোকানুষ্ঠানের পরবর্তী পর্ব বুধবার ইরাকে অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় ইরানের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজার মাজারে আয়াতুল্লাহ খামেনিকে তার ইচ্ছা অনুযায়ী দাফন করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের ভাষ্যমতে শুরু হওয়া ৪০ দিনের সংঘাতের প্রথম দিনে আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। খামেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনিকে ইসলামি বিপ্লবের নতুন নেতা হিসেবে নিয়োগ দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

কোমে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল

প্রকাশিত হয়েছে: ০২:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬