লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বাজেট পেশ করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। একইসঙ্গে তিনি ২০২৫-২০২৬ অর্থবছরের ৩৩৮ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২১১ কোটি ৯০ লাখ ৫ হাজার টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৪১ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকা। এছাড়া সরকারি বরাদ্দ হিসেবে ১৯৭ কোটি ৬২ লাখ টাকা ধরা হয়েছে। ৮০০ কোটি টাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প সম্পন্ন হওয়ায় গত অর্থবছরের তুলনায় এবারের বাজেটে বরাদ্দ কিছুটা কম হয়েছে বলে জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাজেট কাম একাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান এবং সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।

বাজেট ঘোষণার সময় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, নতুন কোনো কর আরোপ না করে বকেয়া পৌরকর আদায়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নগরবাসীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণকে বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দাপ্তরিক কার্যক্রমের আধুনিকায়নসহ সড়ক, ড্রেন ও ধর্মীয় উপসনালয়ের উন্নয়নের পরিকল্পনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

বাজেট বর্ণনায় জানানো হয়, নিজস্ব তহবিল থেকে উন্নয়ন খাতে ৭৩ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে অবকাঠামো তৈরি, সড়কবাতি, শিক্ষা, ক্রীড়া, সমাজকল্যাণ ও জনস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ব্যয় করা হবে ৫৫ কোটি ২৬ লাখ ৫৬ হাজার টাকা। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১৫০ কোটি টাকার উন্নয়ন বাজেট রাখা হয়েছে। জাতীয় এডিপিতে তিনটি প্রকল্পের জন্য ৪৭ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ রয়েছে যা চলতি বছরে পাওয়া যাবে।

বর্তমানে কেসিসি’র অধীনে নয়টি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে ১২ কোটি ৫০ লাখ টাকা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্পে ২৫ কোটি টাকা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় ১০ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জিআইজেড ও ইউএনডিপিসহ বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় চলমান প্রকল্পগুলোর জন্য চলতি অর্থবছরে ৭৯ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অনুষ্ঠানে খুলনা ওয়াসা’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখার আমির অধ্যাপক মাহফুজুর রহমানসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসক তার বক্তৃতায় মহান স্বাধীনতা সংগ্রাম ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং খুলনাকে একটি শান্তি ও স্বস্তির নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩১৪ জন

খুলনা সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

প্রকাশিত হয়েছে: ১১:৩১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬