লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার ভোরে কলকাতায় অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে গণমাধ্যমের খবর সূত্রে জানা গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুসারে, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে মোট ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ পরিচয় নিশ্চিত করেছে।

উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। বাকিদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি। এছাড়া অগ্নিকাণ্ডে আহত ৬ বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশিদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা দিতে উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ইতিমধ্যে উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশি নাগরিক।

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্চের নিন্দা খেলাফত মজলিসের

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

প্রকাশিত হয়েছে: ০৯:৫৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬