লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান কুয়েতের

ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে কুয়েত সরকার। সম্প্রতি মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে দেশটির পক্ষ থেকে এই ব্যাখ্যা দেওয়া হয়। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইন গোপনে বিমান হামলা চালিয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি মাসের শুরুতে ইরানের কয়েকটি সামরিক স্থাপনা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয় এবং সংযুক্ত আরব আমিরাত গোয়েন্দা তথ্য দিয়ে এ অভিযানে সহায়তা করেছে।

এসব দাবির জবাবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল-জেইন আল-সাবাহ ওয়াল স্ট্রিট জার্নাল-এর সম্পাদকীয় বোর্ডের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন।

রাষ্ট্রদূত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কুয়েত কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়নি। সেই সাথে তিনি নিশ্চিত করেছেন যে, কোনো পক্ষকেই আক্রমণাত্মক অভিযান পরিচালনার জন্য কুয়েতের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। এদিকে, ইরানের মেহর নিউজ কুয়েতের এই কঠোর অবস্থানের বিষয়টি প্রচার করেছে। তবে এ বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান কুয়েতের

প্রকাশিত হয়েছে: ১১:৩০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬