লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত

ইরানের হামলার সময় ছোড়া স্প্লিন্টারের আঘাতে কুয়েতের বেশ কয়েকটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই আঘাতের ফলে লাইনগুলো অচল হয়ে পড়েছে। তবে এই ক্ষতির কারণে কুয়েতে বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। ক্ষতিগ্রস্ত লাইনগুলো দ্রুত মেরামত করার জন্য জরুরি প্রকৌশলী দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে দেশটির আকাশসীমায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৩টি ড্রোন শনাক্ত করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশসীমায় প্রবেশ করা এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত

প্রকাশিত হয়েছে: ১১:০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬