লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের শঙ্কা, সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলাগুলোতে ভারী বর্ষণের ফলে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) প্রকাশিত সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বিশেষভাবে কক্সবাজার ও বান্দরবান জেলাকে মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বুধবার সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

আগামী পাঁচ দিন দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় বসবাসরত জনসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে যাতায়াত না করার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের শঙ্কা, সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত হয়েছে: ০১:০০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬