লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইনে বাধা না থাকলে সবাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক দল কোনো মুখ্য বিষয় নয়, বরং আইনি কোনো বাধা না থাকলে যোগ্য যে কেউ প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে তিনি নিশ্চয়তা দিয়েছেন যে, নির্বাচনকালীন সময়ে কমিশনের পক্ষ থেকে পুলিশকে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। পুলিশও একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে তিনি জানান।

বুধবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। ‘নির্বাচনের দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স’ উদ্বোধনের পর এই আলাপচারিতা অনুষ্ঠিত হয়।

খুব দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করে সিইসি বলেন, এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে মূলত পুলিশের সক্ষমতার ওপর নির্ভর করতে হয়। এ কারণে পূর্বে যারা নির্বাচনকেন্দ্রিক কাজের প্রশিক্ষণ নেননি, তাদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) অনুরোধ জানিয়েছিলেন তিনি। সেই অনুরোধের পর মাত্র দুই সপ্তাহের মধ্যেই আইজিপি এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছেন এবং আজ সেটির উদ্বোধন করা হলো।

এ এম এম নাসির উদ্দিন উল্লেখ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন করা। জাতীয় নির্বাচন যেভাবে সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, ঠিক একই মান বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচনটাও করতে চান তারা। একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে এবং এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও পূর্ণ প্রতিশ্রুতি রয়েছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সক্ষমতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই পরিস্থিতি নতুন কিছু নয়। চব্বিশের আগস্টের পরবর্তী পরিস্থিতি সবারই জানা। জাতীয় নির্বাচনের সময়ের চেয়ে এখনকার অবস্থা খারাপ নয়, বরং অনেক উন্নতি হয়েছে। পুলিশের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে এবং তারা যদি নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখে, তবে অবশ্যই সফল হবে। আইজিপিও এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

স্থানীয় নির্বাচনে কোনো দলীয় প্রতীক না থাকার সিদ্ধান্ত এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ নিয়ে জানতে চাইলে সিইসি স্পষ্ট করে বলেন, যেদিন মনোনয়নপত্র জমা দেওয়া হবে, সেদিন আইনের দৃষ্টিতে যারা যোগ্য বিবেচিত হবেন, কেবল তারাই মনোনয়নপত্র জমা দিতে পারবেন। যাদের আইনি কোনো বাধা থাকবে, তারা অংশ নিতে পারবেন না। আইনে সবকিছু সুনির্দিষ্টভাবে বলা আছে এবং আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তাদের মনোনয়নপত্রই বৈধ বলে গণ্য হবে।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান তৃণমূলে রাজনীতির সূচনা করেছেন: ড. মঈন খান

আইনে বাধা না থাকলে সবাই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি

প্রকাশিত হয়েছে: ০৮:০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬