লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় ফসলি জমি থেকে মাটিচাপা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লা/শ উদ্ধার

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান

কুমিল্লার বরুড়ায় এক চাঞ্চল্যকর ঘটনায় ফসলি জমির মাটির নিচে চাপা পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ের (আনুমানিক বয়স অজ্ঞাত) এক ব্যক্তির লা/শ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় কৃষকেরা ওড্ডা গ্রামের একটি ফসলি জমিতে কাজ করতে গেলে মাটির নিচে চাপা অবস্থায় লাশের কিছু অংশ দেখতে পান। পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা বরুড়া থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে বরুড়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচ থেকে লা/শটি উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লা/শটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের ভাষ্যমতে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে ওই ব্যক্তিকে পরিকল্পিতভাবে হ/ত্যা করার পর অপরাধ ঢাকতে ও পরিচয় গোপন রাখতে এখানে মাটির নিচে পুঁতে রেখেছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে বরুড়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, নিহতের সঠিক পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআই-এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিসহ আধুনিক আইনি প্রক্রিয়ার সাহায্য নেওয়া হচ্ছে। একই সাথে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় ৩৯ পোটলা গাঁ/জাসহ আটক ০১ জন।

বরুড়ায় ফসলি জমি থেকে মাটিচাপা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লা/শ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৫:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬