লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী শিপিং জায়ান্ট মারস্ক

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান মারস্ক লাইন বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। গত ২৯ আগস্ট শনিবার ঢাকায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসভবনে আয়োজিত এক বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এপি মোলার সিঙ্গাপুর পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিল পেডারসেন উপস্থিত ছিলেন। ডেনমার্কের রাষ্ট্রদূত জানান, দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন মারস্ক লাইন বাংলাদেশে জাহাজ নির্মাণ খাতে সরাসরি বিনিয়োগ করতে ইচ্ছুক।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মারস্ককে জাহাজ নির্মাণের পাশাপাশি জাহাজ পুনর্ব্যবহার শিল্পেও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, মারস্ক লাইনের বিশাল বহরের ব্যবহৃত পুরোনো জাহাজগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন ও পরিবেশসম্মত উপায়ে পুনর্ব্যবহারের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় কেন্দ্র হতে পারে। পাশাপাশি নতুন জাহাজ নির্মাণের ক্ষেত্রেও দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম।

বৈঠকে আলোচনা করা হয় যে, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার—উভয় খাতেই বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এই খাতে বড় ধরনের আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হলে ব্লু-ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তরের সুযোগ তৈরি হবে।

উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (এফটিএ) মো. ফিরোজ উদ্দিন, যুগ্মসচিব (এফটিএ ২) মাহবুবা খাতুন মিনু, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব খায়রুজ্জামান, এপি মোলার মারস্ক গ্রুপের ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যবসা উন্নয়ন, পাবলিক পলিসি ও রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান বিবেক শর্মা, মারস্ক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর (পাবলিক অ্যাফেয়ার্স) খালিদ মুস্তাফিজ গাফফার এবং রয়েল ডেনিশ দূতাবাসের বাণিজ্য, বিনিয়োগ ও ডানিডা বিজনেসবিষয়ক সিনিয়র উপদেষ্টা সামিনা আহসান শাহরুখ।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে জাতীয় চার নেতার ম্যুরাল অপসারণে ক্ষোভ ও প্রতিবাদ

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী শিপিং জায়ান্ট মারস্ক

প্রকাশিত হয়েছে: ০২:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬