লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া প্রবাসীর বিরুদ্ধে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক মালয়েশিয়া প্রবাসীর বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.), ইসলাম ধর্ম ও ধর্মীয় বিধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম শাহরিয়ার রুবেল। তিনি উপজেলার ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা জব্বর ঢালির ছেলে এবং বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘Shahriar Rubel’ নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয়দের ভাষ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের ওপর জোর দিয়েছেন। স্থানীয়রা এই ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে শাহরিয়ার রুবেলের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

মালয়েশিয়া প্রবাসীর বিরুদ্ধে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০৪:১৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬