লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু

সারা দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭০ জন শিশু।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে দুইজন এবং রংপুর বিভাগে দুইজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও খুলনা বিভাগে একজন করে শিশু প্রাণ হারিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৫৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৪৪৯ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৫১ জনে পৌঁছেছে।

গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এক লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৫৫ হাজার ৬১২ জন শিশু।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২০১

হামের উপসর্গে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১১:৩১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬