লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত পথচারীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে ঢাকা থেকে জয়পুরহাটগামী জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে ধানক্ষেতে পড়ে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার কিচক বড় ব্রিজের পূর্বপাশে হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় প্রতিমন্ত্রী তার স্ত্রীসহ গাড়িতে ছিলেন। গাড়িটি রাস্তা থেকে ছিটকে ফসলের মাঠে গিয়ে স্থির হয়। এই ঘটনায় প্রতিমন্ত্রী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন এবং তার স্ত্রীও সামান্য আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে প্রতিমন্ত্রী বর্তমানে জয়পুরহাটে তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এছাড়া প্রতিমন্ত্রীর গাড়ির চালকও এই ঘটনায় আহত হয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার সময় এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে নেমে যায়। ওই বৃদ্ধা ফিরোজা বেগম (৬০) স্থানীয় গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী গণমাধ্যমকে জানিয়েছেন, তারা রক্ষা পেয়েছেন এবং তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে দুর্ঘটনাকবলিত গাড়িটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

বরমীর শতবর্ষী তুন্দুল রুটির স্বাদে জমে ওঠে রুটি মহল

বগুড়ায় দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি, আহত পথচারীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৮:০০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬