লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা কালই দেশে ফিরলে হাতকড়া পরিয়ে বরণ করা হবে: বিমানমন্ত্রী

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে দেশের সবকিছু নিয়ে গেছে। কিন্তু এখন সেই লুটপাটের টাকা তারা ভোগ করতে পারছে না। তিনি আরও বলেন, মাঝে মাঝে শোনা যায় যে শেখ হাসিনা ৩১ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। এসব কথা কেবল বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এবং ফ্যাসিস্ট আমলের যারা লুকিয়ে আছে তাদের পুলকিত করার জন্য বলা হচ্ছে।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমরা তো বলছি আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই দেশে ফিরে আসুন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব এবং সঙ্গে দুটি হাতকড়া থাকবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশের মানুষের ওপর যে মানবতাবিরোধী ও অমানবিক আচরণ করা হয়েছে, তার বিচার এ দেশের মাটিতেই হবে। এই বিচার করার জন্য আমরা অপেক্ষায় আছি। শেখ হাসিনাসহ পলায়নরত দোসরদের ফেরত দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশের কাছে অনুরোধ জানানো হয়েছে বলেও তিনি জানান। এছাড়া জনগণের অধিকার ক্ষুণ্ন করা এবং লুটপাটের সুষ্ঠু বিচারের মাধ্যমে সমাধান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান এবং জেলা প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

হাসিনা কালই দেশে ফিরলে হাতকড়া পরিয়ে বরণ করা হবে: বিমানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:৩৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬