লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর

আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত আমির মহিব্বুল্লাহ বাবুনগরী। শারীরিক অসুস্থতার কারণে ধর্মমন্ত্রী সশরীরে উপস্থিত হতে না পারলেও তার লিখিত বক্তব্য পাঠ করেন তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

লিখিত বক্তব্যে ধর্মমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে, হজরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ রাসূল ও সর্বশেষ নবী এবং কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে না। তিনি একে ইসলামের অন্যতম মৌলিক আকিদা ও মুমিন-মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি হিসেবে উল্লেখ করেন। উলামায়ে কেরামের এই সম্মেলনের চেতনাকে তিনি প্রতিটি তাওহীদী মুসলমানের ঈমানি চেতনা হিসেবে অভিহিত করে আকিদা-ই-খতমে নবুওয়তের সাথে পূর্ণ একমত পোষণ করেন।

ধর্মমন্ত্রী তার বার্তায় বলেন, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের যাবতীয় প্রকাশনা বাজেয়াপ্ত করার দাবিতে উলামায়ে মাশায়েখের পক্ষ থেকে যে যৌক্তিক ও ঈমানি দাবি উত্থাপন করা হয়েছে, তা বাস্তবায়নে তিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে এবং ব্যক্তিগত অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। তিনি বর্তমান সরকারকে ইসলামি মূল্যবোধসম্পন্ন ও উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উলামায়ে কেরামের প্রতি যথেষ্ট আন্তরিক। সরকার এই দাবিগুলো বিশেষ বিবেচনায় নিবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে নিজের অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে ধর্মমন্ত্রী জানান, শারীরিক অসুস্থতা সত্ত্বেও দেশের শীর্ষ উলামায়ে কেরামের এই কাফেলায় যুক্ত হতে পেরে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। একইসাথে তিনি উপস্থিত উলামায়ে কেরামের কাছে নিজের সুস্থতার জন্য খাস দোয়ার আবেদন জানান এবং আয়োজকদের এই মহতি আয়োজনে তাকে সম্পৃক্ত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

জনপ্রিয় সংবাদ

৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ দিল সরকার

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০১:০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬