লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডারউইন টেস্ট: মিরাজের দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ

ডারউইন টেস্টের চতুর্থ দিনের সকালটা পুরোপুরি নিজেদের করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণি জাদুতে কোণঠাসা হয়ে পড়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অজিরা এখনো বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে আছে।

দিনের শুরুতেই মিরাজ আঘাত হানেন। ৫৯ দশমিক ৩ ওভারে তার একটি বল দারুণভাবে বাঁক নিয়ে অ্যালেক্স ক্যারির ব্যাটের কানায় লেগে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসবন্দি হয়। ৭২ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন ক্যারি, সেই সঙ্গে ভেঙে যায় ক্যামেরন গ্রিনের সঙ্গে তার ৫৬ রানের জুটি।

এরপর ক্যামেরন গ্রিন তার ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেন। ৬১তম ওভারের শেষ বলে তিন রান নিয়ে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তিনি। গত ১৩ ইনিংসে এটিই তার প্রথম ফিফটি।

তবে গ্রিনের ফিফটির পরপরই মিরাজ আবারও জ্বলে ওঠেন। দারুণ এক ডেলিভারিতে বো ওয়েবস্টারকে পরাস্ত করেন তিনি। আগের বলগুলো ভেতরে ঢুকলেও শেষ বলটি সোজা গিয়ে স্টাম্প ভেঙে দেয়। মাত্র ৫ রানে বোল্ড হন ওয়েবস্টার।

কিছুক্ষণ পরই অজি অধিনায়ক প্যাট কামিন্সকে বিদায় করেন মিরাজ। অফ স্টাম্পের বাইরে পড়া বলটিতে ব্যাট ছোঁয়ালে তা শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সাদমান ইসলামের হাতে জমা পড়ে। ৩২ বলে ৮ রান করে ফেরেন কামিন্স। এই উইকেটের ফলে অস্ট্রেলিয়া ইনিংস পরাজয় এড়ানোর লড়াইয়ে আরও পিছিয়ে পড়ে, তখনও তাদের প্রয়োজন ছিল ২১ রান। সকালের সেশনেই মিরাজ তিনটি উইকেট তুলে নেওয়ায় বাংলাদেশ এখন জয়ের সুবাস পাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় গাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ আমির হামজার

ডারউইন টেস্ট: মিরাজের দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০২:১৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬