লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরাজিত না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করার আগ পর্যন্ত পিছু না হটার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ১৯৯০ সালে ইরাক থেকে ইরানি যুদ্ধবন্দিদের প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ইরানের প্রতিরোধের ঐতিহ্য এখন এক নতুন প্রজন্মের কাছে হস্তান্তরিত হয়েছে। এই প্রজন্ম বিশ্বের সবচেয়ে সুসজ্জিত সামরিক বাহিনী হিসেবে পরিচিত শক্তির বিরুদ্ধেও অবিচলভাবে রুখে দাঁড়িয়েছে।

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, শত্রু পক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরান তাদের দেশের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাবে। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি সাধারণ জনগণের অকুন্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেনারেল স্টাফ। একই সঙ্গে, এই অঞ্চলে আগ্রাসন চালানো এবং আধিপত্য বিস্তারের প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তারা।

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৫: ২৯আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৫: ৩৩

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় গাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ আমির হামজার

যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরাজিত না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান

প্রকাশিত হয়েছে: ১০:৩০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬