লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করল বিএফআইইউ

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিস্তারিত বিবরণ তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় এই নির্দেশ দেওয়া হয়েছে। বিএফআইইউ এই বার্তাকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবে চিহ্নিত করেছে।

সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের নামে থাকা সব ব্যাংক হিসাবের তথ্য জরুরি ভিত্তিতে জমা দিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট)। ব্যাংকগুলোকে এসব নথির সফট কপি পাঠানোর পাশাপাশি একটি সংযুক্ত এক্সেল ফাইলে হিসাবসংক্রান্ত যাবতীয় তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই তথ্যগুলো গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে এক ঘণ্টার মধ্যে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে বিএফআইইউর পরিপত্রের ধারা অনুযায়ী তথ্যের গোপনীয়তা রক্ষার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত তাঁর কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালায়। হামলার পর সালমান মুক্তাদির একটি ভিডিও প্রকাশ করে বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জন্য ভিডিওটি বানিয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার প্রতিক্রিয়ায় সালমান মুক্তাদির শুরুতে বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুললেও পরে তা অস্বীকার করেন। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান মন্তব্য করেন যে, ভাইরাল জনপ্রিয়তাসম্পন্ন কনটেন্ট ক্রিয়েটররা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন বলে তিনি আশা করেন।

মরহুম আলতাফ মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঘর পেলেন কামরুল মিয়া

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করল বিএফআইইউ

প্রকাশিত হয়েছে: ০৮:৩১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬